ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মিরপুরে যুবনেতা বাবুল মোল্লার উদ্যোগে ইফতার মাহফিল, প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য’র সাথে কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বনানী সামরিক কবরস্থানে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মিরপুরে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন, যুবদল নেতা আমিনুর রহমান শান্তর উদ্যোগে প্রশংসার জোয়ার চড়াই–উতরাই পেরিয়ে পুলিশের শীর্ষে: এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি মুকুলে সোনালি স্বপ্ন: রাজশাহীতে বাম্পার আম ফলনের আভাস বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নিয়োগ, বিভিন্ন মহলের অভিনন্দন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে মিরপুর থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা

দেশ স্বাধীন হয়েছে বলেই আমি মন্ত্রী হতে পেরেছি :জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাব ডা.জাহিদ হোসেন

মাসউদ রানা

মহিলা ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির -পেশার মানুষের উন্নয়নে জনসেবায় কাজ করে যাবে। আমরা দেশের মানুষকে সকল ক্ষেত্রে উন্নয়ন কাজের মাধ্যমে তা নিশ্চিত করতে চাই। আর যেন কোন মাকে বলতে না হয় রাস্তা না থাকার কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে।

শনিবার( ২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি তার বক্তব্যে বলেন,বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মহান মাতৃভাষা দিবসের এই মাসে বিএনপি দেশ পরিচালনার জন্য সরকার গঠন করেছে। আমি বিশ্বাস করি আমাদের গঠিত সরকার দেশের জনগণের কল্যাণে ও প্রত্যাশা পূরণে উন্নয়নের সকল ক্ষেত্রে দল মত নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করে যাবে। এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমার নির্বাচিত এলাকার ৪ টি উপজেলার মানুষ আর অবহেলিত থাকবে না। তাদের চাহিদা অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এগিয়ে যাব আমরা।আমার নির্বাচিত এলাকায় কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ও চোরা কারবারিদের কোন স্থান দেওয়া হবে না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে জনগণের বাসযোগ্য নিরাপদ এলাকা গড়তে দৃষ্টান্ত স্থাপনে কাজ করার জন্য তিনি নির্দেশ দেন। অপরাধী যারাই হোক, তাদের কোন আইনের হাত থেকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন।
তিনি বলেন, সকল ধর্ম বর্ণের লোক আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদের সাধ্যমত প্রত্যাশা পূরণে কাজ করে যাব ইনশাল্লাহ।
তিনি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন,আপনারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছেন বলেই, আজ আমি চিকিৎসক হয়েছি এবং মন্ত্রীর চেয়ারে বসতে পেরেছি। আমি ও দেশবাসী আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।আপনারা আমাকে সহযোগীতা করেন, আমি এলাকার সকল ক্ষেত্রে উন্নয়নের জন্যে কাজ করব।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের সভাপতি অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মতিন,জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলী খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান উপজেলা বিএনপি’র সভাপতি মো. তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান মন্ডল।
অনুষ্ঠান শেষে তিনি শনিবার ২১ ফেব্রুয়ারির কর্মসূচি অনুযায়ী তার নির্বাচিত এলাকা ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করবেন। এর পর তিনি সন্ধ্যায় বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে পবিত্র রমজান মাসের ইফতার মাহফিলে যোগদান করবেন। এর পর তিনি সৈয়দপুর বিমান বন্দর হয়ে বিমান যোগে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে তার প্রটোকল অফিসারের নিকট থেকে জানা যায়।

ট্যাগস :
আপডেট সময় ০১:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
১২ বার পড়া হয়েছে