ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য’র সাথে কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ বি সিদ্দিক (বাবু মোল্লা)

ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদ-এর সঙ্গে কালুখালী উপজেলার কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি কালুখালী উপজেলা পরিষদ পরিদর্শন করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করেন।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন অর রশীদ বলেন,
“রাজবাড়ী-২ আসনে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও বাজার টেন্ডারবাজির কোনো স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কালুখালীর সার্বিক উন্নয়নে কাজ করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, কালুখালীতে শিল্পকলা একাডেমি ভবন, খাদ্য গুদাম, সাব-রেজিস্ট্রার অফিসসহ প্রয়োজনীয় সরকারি অবকাঠামো নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নিকট প্রস্তাব উপস্থাপন করা হবে।

সভায় উপজেলার সামগ্রিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবার মান বৃদ্ধি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৭:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
৩৩ বার পড়া হয়েছে