ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন

মাসউদ রানা, দিনাজপুর

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন মানবতার সেবায় আগত রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় তিনি ঢাকা থেকে বিমান যোগে সৈয়দ আসেন। সেখান থেকে সড়ক পথে তার নির্বাচনী এলাকা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা নিজ বাড়িতে আসেন। শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে আগত অসহায় ও দরিদ্র রোগিদের স্বাস্থ্যসেবা দিতে সরাসরি নিজে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন।সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আহমেদ আলী বলেন, “মন্ত্রী মহোদয় আমাদের এলাকার মানুষ হয়েও এত ব্যস্ততার মাঝেও নিজ গ্রামে এসে চিকিৎসা দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাকে চলাফেরার জন্য একটি হুইল চেয়ার প্রদান করেছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” একই কথা বলেন বৃদ্ধা সাহেরা বেগম ও রফিজা বেওয়া। তাদের চিকিৎসাপত্রসহ ওষধপত্র প্রদান করেন।এভাবে তিনি তাৎক্ষণিক ব্যস্তসময়ের মধ্যেই আগত রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। আগত রোগীরাও তার মহতি সেবা পেয়ে সন্তুষ্টচিত্তে বাড়ি ফিরেছেন।

এ সময় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমি সবসময় চেষ্টা করি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকতে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নিয়েছি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।তিনি বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করছেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

এদিকে শুক্রবার বিকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদের তার নির্বাচনী এলাকার ৪টি উপজেলা ৩ টি পৌরসভা এবং ২৩ টি ইউনিয়ন পরিষদের সব ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণে সংশ্লিষ্ট উপজেলার দায়িত্বরত কর্মকর্তাদের সাথে তিনি বৈঠক করেন।
বৈঠক শেষ তিনি উপস্থিত সাংবাদিকদেরকে জানান, আগামী এক বছরের মধ্যে তার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা সহ সকল বিষয় দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম শুরু করতে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণের প্রথম পর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হবে। এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বলে তিনি আশ্বস্ত করেন।

বিকেল সাড়ে ৫ টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি যোগদান করেন। ইফতার ও নামাজ শেষে স্কুল মাঠেই রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। রাতে নিজ বাড়ি থেকে নিজ উদ্যোগে নির্বাচনী ৪ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বৃদ্ধদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলালসহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সকল বর্ণের শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় এলাকার মানুষ মন্ত্রীর এমন মহতি মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
৩৯ বার পড়া হয়েছে