ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ভূমি সেবা সহজ করতে তথ্য সংগ্রহ ক্যাম্পের উদ্বোধন ধানমন্ডির বাসা থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সংসদের বিরতিতে জুলাই আহতদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী- তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে ড. মাহাদী আমিনকে শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মিরপুরে মধ্যরাতের অভিযানে মদের বার থেকে শতাধিক মাদকসেবী আটক নড়াইলে ব্লেট দিয়ে গলা কেটে সাবেক স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ লোহাগড়ায় ডিবি কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১ সাংবাদিক কে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার হুমকি কোটি টাকা নিয়ে লাপাত্তা আবাসন ব্যবসায়ী হায়দার আলীর সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফার্মেসী ব্যবসায়ীসহ দুইজনকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

মিরপুরে ভূমি সেবা সহজ করতে তথ্য সংগ্রহ ক্যাম্পের উদ্বোধন

মনির হোসেন

মনির হোসেন >>
রাজধানীর মিরপুরে ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে তথ্য সংগ্রহ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়-এর উদ্যোগে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে মিরপুর ভূমি অফিস প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ভূমির হোল্ডিং মালিকদের তথ্য হালনাগাদ ও অনলাইন প্রোফাইল তৈরি কার্যক্রম শুরু হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। এতে ইউএনডিপি বাংলাদেশ-এর নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা সরাসরি সেবা প্রদান করছেন।
ক্যাম্পে ভূমির হোল্ডিং মালিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর হালনাগাদ করা হচ্ছে এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইন প্রোফাইল তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

“ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঠিক ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি হলে নাগরিকরা ভবিষ্যতে আরও দ্রুত সেবা পাবেন এবং দুর্নীতির সুযোগ কমে আসবে।”
মিরপুর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মুহাম্মদ গরীব শাহ বলেন,
“এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই তাদের ভূমির তথ্য হালনাগাদ করতে পারছেন। আগে যেসব সেবার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো, এখন এক জায়গাতেই তা পাওয়া যাচ্ছে। আমরা আশা করি, সকল ভূমি মালিক নির্ধারিত সময়ের মধ্যে এসে এই সেবা গ্রহণ করবেন।”
সংশ্লিষ্ট সকল হোল্ডিং মালিককে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পে উপস্থিত হয়ে সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ানের কপি (পর্চা) এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এই কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার পথ আরও সুগম হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
১ বার পড়া হয়েছে