ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

ফুলবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। 

মো:আশরাফুল আলম

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

সকাল আটটায় ভোট গ্রহণের শুরুতেই গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রতীকের প্রার্থী আতাউর রহমান মিল্টন তার নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে এবং তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

অপরদিকে উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি নয়টায় ফুলবাড়ী মহিলা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। তার ভোট প্রদানের শেষে তিনি সাংবাদিকদের বলেন, সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে, আমি যেহেতু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাই আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এছাড়াও নির্বাচনে অংশগ্রহণকারী ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাই চেয়ারম্যান প্রার্থীগণ তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি তাই সামগ্রিকভাবে বলা যায় ফুলবাড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

এ বিষয়ে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদ বলেন আমরা সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছি এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার সংবাদ আমরা পাইনি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ফুলবাড়ীতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩ টি, ভোট কক্ষ ৪৩৫ টি। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৪১৮ জন। পুরুষ ৭৬ হাজার ২৭৩, মহিলা ৭৬২০৪ জন ও হিজড়া ১ জন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচনের দিন পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী মোতায়েন থাকবে। ৬৩ টি ভোট কেন্দ্রে বিজিবি মোতায়েন থাকবে ২ প্লাটুন, বাংলাদেশ পুলিশের ১১ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৩১৭ জন, আনসার বাহিনীর সদস্য থাকবে ৯০০ জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৫ জন।

ট্যাগস :
আপডেট সময় ০৭:৪৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
২৪৮ বার পড়া হয়েছে