ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লোহাগড়ায় স্বামী এবং স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

আব্দুল্লাহ আল মামুন:

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিক পুর ইউনিয়নের জোগীয়া গ্ৰামের রাজমিস্ত্রি রুবেল শেখ (৩২) ও তার স্ত্রী তাছলিমা বেগম (২৬)কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগসূত্রে জানা গেছে, বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৮ টার দিকে জোগীয়া গ্ৰামের কামরুল শেখের ছেলে রাজমিস্ত্রি রুবেল শেখ কাজ করে বাড়ি ফেরার পথে যোগিয়া গ্রামের বঙ্গবন্ধু হাসপাতালের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্ৰামের ইমরুল শেখের নেতৃত্বে টগর খা, মিলটন খা, মিরাজ খা, পারভেজ শেখ, সানি খা, ও মিজান শেখ মিলে রুবেল শেখকে দেশীয় অস্ত্র মাছ কোপানো কোচ, শাবল, লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে এ সময় রুবেলের চিৎকার চেঁচামেচিতে তার স্ত্রী দৌড়ে এসে ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারপিট কোরে আহত করে। এ সময় রুবেলের স্ত্রী তাসলিমার সাথে টগর খা অশ্লীলতা হানি করে বীর দরপে এলাকা ত্যাগ করে।

ঘটনার পর আহত রুবেল শেখ ও তার স্ত্রী তাছলিমা বেগমের ডাক চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাদের কে ভ্যান যোগে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরো জানা গেছে, টগর খা দীর্ঘদিন ধরে রুবেল শেখের স্ত্রী তাছলিমা বেগম কে কু প্রস্তাব দিয়ে আসছিল সেই কু প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় রুবেল শেখের স্ত্রী কে উত্তক্ত সহ তার স্বামীকে বিভিন্ন সময় হেনস্থা করে আসছে।

এ ব্যাপারে মুঠোফোনে অভিযুক্ত টগর খার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট। এটা আমাদেরকে ফাঁসানোর জন্য নিজেরা নিজেরা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, এ বিষয়ে থানায় একটি এজাহার জমা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপডেট সময় ০৯:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
১৭০ বার পড়া হয়েছে