ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিরপুরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার শীতউপহার বিতরণ

প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম জীবন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে এই মতবিনিময় করেন।শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪, বেলা আড়াইটা রাজধানী ঢাকার আগারগাঁওয়ের এলজিইডির আরডিইসি ভবন মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

এছাড়া প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে জনাব তারেক রহমানের আজকের মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান,বিএনপি মিডিয়া সেলের সদস্য ডাঃ মোস্তফা আজিজ সুমন,বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল, জাতীয় প্রেসক্লাবে স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম সাঈদ খান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ফারহান আরিফ।

দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা অন্তত দেড় শতাধিক প্রতিবন্ধী নাগরিক এই মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি)-এর সাধারণ সম্পাদক সালমা মাহবুব (তিনি হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী) এবং আরেকজন সঞ্চালক ইফতেখার মাহবুব (তিনি নিজেও দৃষ্টি প্রতিবন্ধী)।

ট্যাগস :
আপডেট সময় ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
১৩৭ বার পড়া হয়েছে