ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যানজট নিরসন ও ঈদে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সচেতনতা কর্মসূচি ১২ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনা: কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা আমিনুর রহমান শান্ত শাহআলীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা ও বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখছেন রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহনাজ স্বীকৃতির নতুন গান “রঙিলা কইতর”

শিব-বি শিহাব

বাংলা গানপ্রেমীদের জন্য প্রকাশিত হলো নতুন রোমান্টিক গান “রঙিলা কইতর”। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী আকাশ মাহমুদ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গানটি ফ্ল্যাশ মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

শাহনাজ রহমান স্বীকৃতি বাংলা সংগীত জগতের এক উজ্জ্বল নাম। দুই দশকেরও বেশি সময় ধরে গান করে যাচ্ছেন তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে প্রকাশ করেছেন ৮টি একক অ্যালবাম, কণ্ঠ দিয়েছেন ৫০টির বেশি মিশ্র অ্যালবামে এবং গেয়েছেন প্রায় সাড়ে পাঁচশ চলচ্চিত্রে। তবে শুধু সাফল্যের গল্প নয়, জীবনের এক পর্যায়ে তাকে মোকাবিলা করতে হয়েছে মরণব্যাধি ক্যানসারের মতো কঠিন বাস্তবতা। কিন্তু সংগীতের প্রতি গভীর ভালোবাসাই তাকে দিয়েছে নতুন করে লড়াই করার শক্তি।

“রঙিলা কইতর”-এর কথা ও সুর করেছেন রনক রায়হান,সঙ্গীতায়োজন করেছেন ফরহাদ। আবেগঘন কথা আর সুর শ্রোতাকে নিয়ে যাবে চিরন্তন ভালোবাসার যাত্রায়।

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আমিনুল ইসলাম লিটন ও প্রিয়া অনন্যা। বিশেষ করে প্রিয়া অনন্যার অসাধারণ নাচ এবং মনোরম পরিবেশের দৃশ্যায়ন গানটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।

নির্মাতারা আশাবাদী, “রঙিলা কইতর” দর্শক-শ্রোতার হৃদয়ে দাগ কেটে যাবে এবং সমসাময়িক বাংলা রোমান্টিক গানের তালিকায় বিশেষ স্থান করে নেবে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে