ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায় গাজীপুর-১ সমৃদ্ধ সমাবেশ অনুষ্ঠিত

ইয়াসিন হোসেন বিজয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচির প্রচার-প্রচারনা জোরদার করা ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর-১ আসনকে কেন্দ্র করে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ মাঠে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ডক্টর চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিয়াকৈর পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ মহাসিনউজ্জামান,
তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রশাসনিক ও রাষ্ট্রীয় কাঠামোকে দুর্নীতিমুক্ত করার জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই বর্তমান সময়ের প্রধান দাবি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার।
এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন। তারা বলেন, ধানের শীষ দেশের মানুষকে মুক্তি দিতেই আবারও জনসমর্থন অর্জন করবে।
সমাবেশ শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিলসহকারে মাঠ ত্যাগ করেন।

ট্যাগস :
আপডেট সময় ০৮:২৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৫৬ বার পড়া হয়েছে