ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কোনাবাড়ীর আঞ্জুমান ফিলিং স্টেশনে রাতের আঁধারে ড্রামে ৪০০ লিটার ডিজেল, বাড়তি টাকা আদায়ের অভিযোগ কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী

গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী মজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :

গাজীপুরের কোনাবাড়ীর নতুনবাজারে সোমবার সকালে অনুষ্ঠিত হলো গাজীপুর–১ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মজিবুর রহমানের মতবিনিময় সভা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নেতা–কর্মী ও উপস্থিত জনসাধারণের কাছে দোয়া এবং ভোট কামনা করেন।

বক্তব্যে মজিবুর রহমান বলেন “দলের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। ঐক্যবদ্ধ বিএনপি নতুন উদ্দীপনায় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।” তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ভোটারদের দোরগোড়ায় গিয়ে সমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা রাখতে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করতে। এসময় তিনি তার পূর্বের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মো. ইদ্রিস আলী সরকার, সভাপতি, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি এবং মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি।

সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল বারেক সরকার এবং সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন।

নেতা কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

ট্যাগস :
আপডেট সময় ০৩:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে