ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভিআইপি প্রটোকল ছাড়া সাধারণ সিগন্যাল মেনে চলায় রাজধানীতে যানবাহনের গতি বেড়েছে: অতিরিক্ত প্রেস সচিব রমজানজুড়ে ইফতার বিতরণ: মিরপুরে প্রশংসায় ভাসছেন আমিনুর রহমান শান্ত জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া রেকর্ড দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপসহ ছয় হুইপ নিয়োগ ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে উল্লাপাড়ায় সংরক্ষিত নারী আসনের গণদাবি জোরালো দলীয় গতিশীলতা ও জনউন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশা প্যারিস খাল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক: বর্ষার আগেই খনন–পরিষ্কারে জোর, দখলমুক্তে আইনগত পদক্ষেপের ঘোষণা কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত মিরপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত যুবদল নেতা আমিনুর রহমান শান্তর ইফতার কর্মসূচির ১১তম দিনেও সুশৃঙ্খল আয়োজন দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি

জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট গ্রহণ

এস এম জীবন

জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

তফসিল অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলো নিম্নরূপ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়২৯ ডিসেম্বর ২০২৫ এ তারিখের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জেলা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।

মনোনয়নপত্র যাচাই–বাছাই ৮ জানুয়ারি ২০২৬ রিটার্নিং কর্মকর্তারা এদিন মনোনয়নপত্র যাচাই করে বৈধতা নিশ্চিত করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি ২০২৬, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের পর এ তারিখ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

প্রতীক বরাদ্দ২৫ জানুয়ারি ২০২৬ এদিন চূড়ান্ত প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বণ্টনের পর আনুষ্ঠানিকভাবে প্রচার–প্রচারণা শুরু করবে রাজনৈতিক দল ও প্রার্থীরা।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই, মাঠ–পর্যায়ের সংগঠন চাঙা করা এবং ভোটারদের সাথে যোগাযোগ বাড়াতে নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
৫৩ বার পড়া হয়েছে