ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা সম্পন্ন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিরপুরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

মুক্তিযুদ্ধের চেতনায় বিজয় দিবস উদযাপন জাতীয়তাবাদী ছাত্রদলের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল-সবুজের জাতীয় পতাকা আমাদের জাতীয় সম্পদ, গৌরব ও অহংকার এই চেতনাকে হৃদয়ে ধারণ করে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

র‌্যালিতে অংশগ্রহণকারী ছাত্রনেতা-কর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও জাতীয় পতাকা বাঙালি জাতির সর্বোচ্চ গৌরবের প্রতীক। এ অর্জন রক্ষা করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। আনন্দ র‌্যালিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজয় দিবসের এই আয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপডেট সময় ০২:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
২৪ বার পড়া হয়েছে