ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা সম্পন্ন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিরপুরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন বিএনপি নেতা সৈয়দ এ সিদ্দিক সাজু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি নেতা সৈয়দ এ সিদ্দিক সাজু। তিনি বৃহত্তর মিরপুরের সাবেক সংসদ সদস্য মরহুম এস এ খালেকের ছেলে।

সোমবার (আজ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এদিকে একই ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলির নাম ঘোষণা করেছে। ফলে এ আসনে বিএনপির রাজনীতিতে ভিন্নমাত্রার আলোচনার সৃষ্টি হয়েছে।

মনোনয়ন দাখিলের সময় সৈয়দ এ সিদ্দিক সাজু বলেন, “আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। মিরপুর এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য।” তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে মূল্যায়ন করবেন।
ঢাকা-১৪ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এখানে একাধিক শক্তিশালী প্রার্থীর উপস্থিতিতে নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ ও কৌতূহল বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১৬ বার পড়া হয়েছে