ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

খালেদা জিয়া ও শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা-১৪ আসনে দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-১৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ও ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আপার নেতৃত্বে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রবিন খান এবং সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আকরাম আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টু, শাহ আলী থানা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন সজীব, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁদের আদর্শ ধারণ করেই বিএনপি দেশবাসীর অধিকার পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।
দোয়া ও মোনাজাত শেষে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ১২:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
৯৮ বার পড়া হয়েছে