ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মিরপুরে যুবনেতা বাবুল মোল্লার উদ্যোগে ইফতার মাহফিল, প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য’র সাথে কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বনানী সামরিক কবরস্থানে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মিরপুরে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন, যুবদল নেতা আমিনুর রহমান শান্তর উদ্যোগে প্রশংসার জোয়ার চড়াই–উতরাই পেরিয়ে পুলিশের শীর্ষে: এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি মুকুলে সোনালি স্বপ্ন: রাজশাহীতে বাম্পার আম ফলনের আভাস বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নিয়োগ, বিভিন্ন মহলের অভিনন্দন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে মিরপুর থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা

নবাবগঞ্জে যুবদল নেতার ওপর হামলা থানায় অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের নবাবগঞ্জ উপজেলার গালিমপুরে হযরত আফাজ উদ্দিন শাহ এর বার্ষিক মেলা অনুষ্ঠানে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। জানা যায়,বাড়ৈখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড শেখ আজমত আলীর ছেলে ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রহমান গত ২৫/১২/২৫ তারিখ রাত আনুমানিক ১০ ঘটিকায় মেলা প্রাঙ্গনে ঘুরতে গেলে বিবাদীরা তাকে দেখে উক্ত বিবাদীরা অতর্কিতভাবে মারপিট শুরু করে। ০১নং বিবাদীর হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র চাপাতি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথার মাঝখানে কোপ মারলে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ০২নং বিবাদীর হাতে থাকা দেশীয় রাম দার উল্টোপিঠ দিয়ে বারি মারলে নীলাফুলা জখম সহ ছিলা জখম হয়।০৩নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে বাম পায়ের গিরার নিচে এবং পিঠে বারি মেরে নীলাফুলা জখম করে।০৪নং ও ০৫ নং বিবাদীদ্বয় তাকে ধরে রেখে উক্ত ১-৩নং বিবাদীদের মারপিট করিতে সহায়তা করে। ০৪নং বিবাদী গলায় থাকা ৭ আনা ৬ রতি ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্য অনুমান-১,০০,০০০/- টাকা টান দিয়ে ছিনিয়ে নিয়ে যায়। ০৫নং বিবাদী প্যান্টের ডান পকেটে থাকা নগদ-২৬,০০০/- টাকা হাত দিয়ে টান দিয়ে নিয়ে যায়। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ সহ জানে মেরে ফেলার হুমকি প্রদান করে।তার ডাক চিৎকারে আশে-পাশের মানুষজন এগিয়ে আসলে প্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যায়।উপস্থিত লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নবাবগঞ্জ,ঢাকা প্রাথমিক চিকিৎসা গ্রহন শেষে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যপারে তদন্ত কর্মকর্তা এসআই ঝিন্টু চক্রবর্তী জানান, মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহৃত রয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৮:৩৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
৪৬ বার পড়া হয়েছে