ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র নির্বাচিত হলেন- মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করতে মুখপাত্র নিয়োগ দিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মাহদী আমিনকে আনুষ্ঠানিকভাবে কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বের অংশ হিসেবে তিনি নিয়মিত গণমাধ্যম ব্রিফিং করবেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, সিদ্ধান্ত, অগ্রগতি ও গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো সাংবাদিকদের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখপাত্র মাহদী আমিন নির্বাচনকালীন সব ধরনের তথ্য নির্ভুল ও স্বচ্ছভাবে উপস্থাপন করবেন এবং গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

কমিটির প্রধান হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান। তারা জানান, নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচন নিয়ে বিভ্রান্তি কমবে এবং জনগণ ও সংশ্লিষ্ট সকল পক্ষ নির্বাচন সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে পারবে। এতে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাহদী আমিন দায়িত্ব গ্রহণের পর বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও কার্যক্রম সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরাই তার মূল লক্ষ্য। তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং জানান, নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনকে ঘিরে সব তথ্য স্বচ্ছতার সঙ্গে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। মুখপাত্র নিয়োগের মাধ্যমে সেই প্রস্তুতি আরও জোরদার হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপডেট সময় ০৫:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
৫৯ বার পড়া হয়েছে