ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হলেন হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের অধিভুক্ত দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকি রনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আখতার হোসেন মামুন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাদিম হোসেন মিলনকে। সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা ও কার্যকর পরিচালনার লক্ষ্যে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের সাইনিং পাওয়ার প্রদান করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নবনিযুক্ত সদস্য সচিব মোহাম্মদ হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিক মামলা ও হামলার শিকার হন বলে দলীয় সূত্রে জানা গেছে। এসব প্রতিকূলতার মাঝেও তিনি দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে অবিচল ছিলেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ দারুসসালাম থানায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

ট্যাগস :
আপডেট সময় ০১:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
৪৩ বার পড়া হয়েছে