ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘন চিনি দিয়ে ঘোল তৈরি, ভ্রাম্যমাণ আদলতের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

উল্লাপাড়া প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুধে ভেজাল প্রমাণিত হওয়ায় একটি ঘোল ঘরসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে দুধের গুণগত মান পরীক্ষা করা হয়।
পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত একটি ঘোলঘরে দুধে ভেজাল প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করে। ওই ঘোলঘরের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেক আমদানি নিষিদ্ধ ঘনো চিনি ব্যবহার করে ঘোল তৈরি করায় খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
জরিমানার অর্থ আদায় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত উপজেলার আরও দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একটি ঘোলের দোকান ও একটি মিষ্টির দোকানে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে অর্থদণ্ড প্রদান করেন।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপডেট সময় ০৪:১৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২৬ বার পড়া হয়েছে