ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভিআইপি প্রটোকল ছাড়া সাধারণ সিগন্যাল মেনে চলায় রাজধানীতে যানবাহনের গতি বেড়েছে: অতিরিক্ত প্রেস সচিব রমজানজুড়ে ইফতার বিতরণ: মিরপুরে প্রশংসায় ভাসছেন আমিনুর রহমান শান্ত জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া রেকর্ড দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপসহ ছয় হুইপ নিয়োগ ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে উল্লাপাড়ায় সংরক্ষিত নারী আসনের গণদাবি জোরালো দলীয় গতিশীলতা ও জনউন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশা প্যারিস খাল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক: বর্ষার আগেই খনন–পরিষ্কারে জোর, দখলমুক্তে আইনগত পদক্ষেপের ঘোষণা কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত মিরপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত যুবদল নেতা আমিনুর রহমান শান্তর ইফতার কর্মসূচির ১১তম দিনেও সুশৃঙ্খল আয়োজন দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি

স্বপ্নের পদ্মাসেতুর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বপ্নের পদ্মা সেতুর সব কাজ শেষ। তাই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি আজ শুক্রবার (৫ জুলাই)। তারই আনুষ্ঠানিকতায় বিকেলে মাওয়ায় সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গত কয়েকদিন ধরেই ছিল সাজসাজ রব। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ সকাল থেকে তা যেন আরও বেড়ে যায়। পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টাকে বরণ করে নিতে চলে নানা আয়োজন।

বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশের মঞ্চে ওঠেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের দেওয়া গতকালের তথ্য অনুযায়ী, এই সমাবেশে কূটনীতিক, রাজনীতিবিদসহ দেড় হাজার সুধী অংশগ্রহণ করছেন।

২০২২ সালের ২৫ জুন নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর উদ্বোধন করেন। এরপর থেকে দক্ষিণের দুয়ারে যুক্ত হয় অগ্রগতির পালক। দেশে ছড়িয়ে পড়ে উন্নয়নের দ্যুতি। সংসদ অধিবেশনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জানিয়েছেন, এরইমধ্যে যানবাহন পারাপার এক কোটি ২৭ হাজার ছাড়িয়েছে।সড়ক পথের পাশাপাশি পদ্মার ওপর দিয়ে রেল পথেও রাতদিন চলছে ট্রেন। পদ্মা সেতু রেল লিঙ্কের ভাঙ্গা-যশোর অংশের কাজও শেষ হচ্ছে চলতি মাসেই। এই অংশ চালু হলে রেলপথে যশোর থেকে রাজধানীর দূরত্ব কমবে প্রায় ১৯৫ কিলোমিটার।

ট্যাগস :
আপডেট সময় ০১:২৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
১৫৯ বার পড়া হয়েছে