ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিবেদক

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন,মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর সদরের আমজাদ হোসেন ও তার দুই ছেলে রাতুল, অতুল।তারা মাইক্রোবাস‌যো‌গে ঢাকা থে‌কে শেরপুর যা‌চ্ছিল।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আগে থেকেই সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবা ও ২ ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩জন।

তিনি আরও জানান, হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:২২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে