ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

লোহাগড়ায় সন্তানসহ পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

শরিফুল মোল্লা

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূ তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ মে (বুধবার) সকাল ১০টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে।
জানা গেছে, উধাও হওয়া গৃহবধূ দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ বেশ কিছুদিন ধরে একই উপজেলার জিহাদ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে স্বামী আশরাফুল একাধিকবার স্ত্রীকে সতর্ক করলেও, তা উপেক্ষা করে তিনি অবশেষে প্রেমিকের হাত ধরে ঘর ত্যাগ করেন।
আশরাফুলের অভিযোগ, ঘর ছাড়ার সময় তার স্ত্রী স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ ৬৪ হাজার টাকা এবং তার একমাত্র শিশু সন্তানকেও সঙ্গে নিয়ে যান। এ ঘটনায় তিনি নড়াইলের বিজ্ঞ আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, সন্তানসহ স্ত্রী ঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন আশরাফুল। ঘটনার পর থেকে গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অভিযুক্ত প্রেমিক জিহাদও পলাতক রয়েছেন বলে জানা গেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপডেট সময় ০২:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
১১৪ বার পড়া হয়েছে