ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

বৃষ্টি উপেক্ষা করেই গনমিছিল করছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বায়তুল মোকাররম, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় গণমিছিল করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আলাদা মিছিল বের হয়।শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নামাজের পর বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হাইকোর্ট এলাকা, শিশু পার্ক হয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চেষ্টা করে। তবে সেদিকে না গিয়ে শাহবাগ মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় থেকে তারা আবার বায়তুল মোকারমের দিকে ফিরে যান।এদিকে, রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকেও নামাজের পর গণমিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।

ট্যাগস :
আপডেট সময় ১০:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে