ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী থানায় নতুন অফিসার ইনচার্জ ও ওসি তদন্তের যোগদান

মাসউদ রানা

প্রাকৃতিক সম্পদে ভরা শস্যভান্ডার খ্যাত দিনাজপুরের ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ ও ওসি তদন্তের শূন্পদে যোগদান করেছেন চৌকস অফিসার যথাক্রমে এ.কে.এম খন্দকার মুহিব্বুল ও সাদিকুর রহমান সাদিক।

২২ অক্টোবর মঙ্গলবার দিবাগতরাত ১২ টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে ফুলবাড়ী থানায় ( প্রতিষ্ঠা কাল ১৮৫৭) এসে যোগদানের মধ্যে দিয়ে বুধবার তারা কর্মদিবস শুরু করেন।নবাগত অফিসার ইনচার্জ এ. কে. এম খন্দকার মুহিব্বুল পূর্বে সি আই ডি নীলফামারিতে কর্মরত ছিলেন। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আদর্শ পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। উত্তর জনপদের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কারমাইকেল থেকে তিনি বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০১১ সালে ৩২ তম পুলিশ ব্যাচে উপ পুলিশ পরিদর্শক ( এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।পারিবারিক জীবনে দুই সন্তানের জনক তিনি। তাঁর স্ত্রী রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেন।পিতাও ছিলেন একজন সরকারি চাকুরিজীবী।
ওসি তদন্ত হিসেবে যোগদানকৃত সাদিকুর রহমান সাদিক ইতোপূর্বে ঢাকা মেট্রো পি বি আই এ কর্মরত ছিলেন। তিনি শেরপুর জেলার নকলা উপজেলা নারায়ণ খোলা বাজারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম ফিল করেন। ২০১২ সালে ৩৩ তম পুলিশ ব্যাচে পুলিশ উপপরিদর্শক ( এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ও পারিবারিক জীবনে দুই পুত্র সন্তানের জনক। স্ত্রী ডাক্তার, ঢাকায় কর্মরত।
প্রসঙ্গত, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সারাদেশে পুলিশের বদলির প্রকৃয়া চলমান থাকায় এর অংশ হিসেবে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমানকে জনস্বার্থে পি বি আই এ বদলি করা হয়।এরপর ১৫ অক্টোবর থেকে চার্জ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. আরিফুজ্জামান। গণঅভ্যুত্থানে অন্যান্য থানায় লুট পাট,ভাংচুর সংঘটিত হলেও ঐতিহ্যবাহী ফুলবাড়ীর জনতা থানাভবন পাহারা দিয়ে পুলিশের সহযোগিতায় পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অফিসার ইনচার্জ খন্দকার মুহিব্বুল বলেন, ফুলবাড়ী থানার মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজী নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ট্যাগস :
আপডেট সময় ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
২০৩ বার পড়া হয়েছে