ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রেকর্ড পরিমান ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী হারুন অর রশীদের নিরঙ্কুশ বিজয় কালিয়াকৈরে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ নগদ টাকা লুট ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি- শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

মাাসউদ রানা

সাম্য নিরাপত্তা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বক্ষেত্রে শোষণ ও বৈষম্য দুর করতে জুলাই বিপ্লবে রাজপথে জীবনের মায়া ত্যাগ করে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা ভেবেছিলাম বৈষম্য দূর করতে পারলে সমতা, ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। জনগন মুক্তি পাবে। কিন্তু আ’লীগ সরকার যা করে গেছে এখন আর একটি দলের নেতা- কর্মীরা এসে সে কাজটিই করছে। দেশ থেকে ফ্যাসিবাদ নির্মুল হয়নি। চাঁদাবাজি, দুর্নীতি, জুলুমের হাত বদল হয়েছে। সেই চাঁদা বাজি, দুর্নীতি, জুলুম এখনও চলছে।দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি।

দিনাজপুরের ফুলবাড়ী সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গন সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি বলেন, ক্ষমতার পালাবদলে হাজারো শাসক দেখেছি, অনেক দলের শাসন দেখেছি। কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ফলে হতভাগা জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এই জন্য দায়ী জাহেলি সমাজ ব্যাবস্থা ও অসৎ, নীতিহীন কায়েমী স্বার্থবাদী নেতৃত্ব।

খেলাফতব্যবস্থা প্রমান করেছে ইসলামের বাহিরে কোন মত ও পথ মানুষকে সমতা ও ন্যায্যতা দিতে পারে না । ইসলামী শাসন ব্যবস্থা একমাত্র সার্বজনীন স্থায়ী শান্তি ও মুক্তির পথ। শায়খে চরমোনাই বলেন, আপনার ভোটের মধ্যেমে যে নির্বাচিত হয়ে চুরি, দুর্নীতি, জুলুম করবে। জনগনের হক নষ্ট করবে এসবের দায় ও জীম্মা আপনাকে গ্রহণ করতে হবে। তাই কাকে ক্ষমতাই বসাবেন সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

ছাত্র – জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে, ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে- আয়োজিত গন সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাও. গাজী আতাউর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, যে দলগুলির নেতাকর্মীরা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজীর জন্য দলের ক্ষমতা ব্যবহার করছে। দেশ ও জনগন তাদের কাছে নিরাপদ নয়।ইসলামী আদর্শের নেতৃত্ব জনগনের জন্য সবচেয়ে নিরাপদ, দেশের জন্য নিরাপদ। আমরা গুণগত পরিবর্তন চাই, জনগনের নিরাপত্তা চাই। জনগনের জীবন, জান, মাল, সম্মানের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

২১ ডিসেম্বর বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সেক্রেটারি মো.আমিরুজ্জামান পিয়াল, দিনাজপুর দক্ষিন জেলার সভাপতি ডা. নুর আলম ছিদ্দিক।এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ট্যাগস :
আপডেট সময় ০৩:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৩৯ বার পড়া হয়েছে