ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফুলবাড়ী থানায় ৫২ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

মাসউদ রানা

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ। এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৫২ লক্ষ টাকা।

বৃহস্পতিবার ১০ এপ্রিল বিকেলে বিজ্ঞ আদালতের নির্দেশে ফুলবাড়ী থানা চত্বরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
থানা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষীত ভারতীয় ২৪৫০ বোতল ফেনসিডিল এবং ২২৮৫ পিস ample বিডিপিন ইঞ্জেকশন থানার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে ১৯৭৪ সালের মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইন এর ২৫ বি (।।) ধারায় পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়। যথাক্রমে থানার মামলা নং ৭ তারিখ ১৩. ১০. ২০০২, মামলা নং ৬ তারিখ ১৪. ৫.২০১০ খ্রিষ্টাব্দ।মামলায় জব্দকৃত মাদকদ্রব্য বিজ্ঞ ফুলবাড়ী আমলী আদালত, দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.গিয়াস উদ্দিনের ১৭ মার্চের প্রদত্ত আদেশ বলে এবং পি আর বি এর প্রবিধান মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ভূমি মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই জব্দকৃত মাদক ধ্বংস করা হয়। এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল, মাদকদ্রব্য ধ্বংসকরন কমিটির সদস্য উপজেলা সমবায় অফিসার মো.মাজহারুল ইসলাম ও থানার মালখানার দায়িত্বপ্রাপ্ত অফিসার উপ পুলিশ পরিদর্শক মো.জুলফিকার আলী সহ থানার অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ খন্দকার মুহিব্বুল জানান, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি নিশ্চিত কল্পে পুলিশ বদ্ধ পরিকনিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :
আপডেট সময় ০৮:১৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
১৫১ বার পড়া হয়েছে