ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান

ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা ও টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত 

মাসউদ রানা

দিনাজপুরের ফুলবাড়িতে মাসিক আইন শৃঙ্খলা ও টাস্ক ফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, ভোক্তা অধিকার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে টাস্ক ফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও ফুলবাড়ী পৌরসভার প্রশাসক মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউ পি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. মানিক মন্ডল, জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, উপজেলা স্কাউটের সম্পাদক মো. জুলফিকার আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায়, মৎস্য বিষয়ক কর্মকর্তা রাশেদা আক্তার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো.আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শামীম হোসেন, আব্দুল মান্নান প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় উত্থাপন করা হয় এবং সেগুলো নিরসনকল্পে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী ভোক্তার অধিকার সংরক্ষণে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির কথা জানান। এছাড়াও তিনি উপজেলায় নদীর তীরে অবৈধ বালু তোলার ব্যাপারে বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করে শক্ত পদক্ষেপ গ্রহণের কথা জানান।

ট্যাগস :
আপডেট সময় ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
১২০ বার পড়া হয়েছে