ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

মিরপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু,পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

মিরপুর প্রতিনিধি

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের এভিনিউ-৫ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, শিশুটির নাম রেদোয়ান। গত কাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে এবং যান চলাচলে বিঘ্ন ঘটায়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর শুরুতে শিশুটির পরিচয় পাওয়া না গেলেও, পরে তার পরিবারকে শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে এবং চালকরা নিয়ম না মেনে বেপরোয়া গতিতে এসব যানবাহন চালাচ্ছেন। অনেকেই এই ঘটনাকে দুর্ঘটনা নয়, বরং অদক্ষ ও বেপরোয়া চালনার কারণে সংঘটিত “অবহেলাজনিত হত্যাকাণ্ড” হিসেবে দেখছেন।

এ বিষয়ে একজন বাসিন্দা বলেন, “এভাবে চলতে থাকলে আরও অনেক মায়ের কোল খালি হবে। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”

ট্যাগস :
আপডেট সময় ০৪:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৩৯ বার পড়া হয়েছে