ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রেকর্ড পরিমান ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী হারুন অর রশীদের নিরঙ্কুশ বিজয় কালিয়াকৈরে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ নগদ টাকা লুট ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

ফুলবাড়ীতে পাষণ্ড পুত্রের হাতে পিতা-মাতা নির্যাতনের শিকার নিরাপত্তা ও বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন

স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের খন্ডখুইগ্রামে এ ঘটনা ঘটে।অভিযোগে জানা যায়, ওই গ্রামের বুলবুল ইসলাম (৩৬) তার বৃদ্ধ পিতা মোখলেছার রহমান ও বৃদ্ধ মাতা সুলতানা বেগমকে কারণে-অকারণে প্রায় সময় মারপিট করে নির্যাতন চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদে বসলে বুলবুল বিচার অমান্য করে তার দাদা আলহাজ্ব মোজাফফর হোসেনের গালে চড় থাপ্পড় মারে। এ পরিস্থিতিতে সোমবার (৭ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি দলীয় নেতৃবৃন্দ সহ ফুলবাড়ী থানায় সালিশের জন্য বসা হয়। সেখানেও বুলবুল ও তার সঙ্ঘবদ্ধ লোকজন পুলিশের সামনে তার পিতা -মাতা ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। উত্তেজিত পরিস্থিতিতে ইউনিয়ন নেতৃবৃন্দের অভ্যন্তরীণ কোন্দলে সালিশটি ভেস্তে যায়।
বুলবুল তার সঙ্ঘবদ্ধ লোকজন নিয়ে থানা থেকে চলে যাওয়ার সময় তার মায়ের কাছে প্রকাশ করে, তোমার স্বামীকে নিয়ে থানা থেকে বের হয়ে বাড়িতে গেলে তোমাদের হাত-পা ভেঙ্গে দিব। এ পরিস্থিতিতে মোখলেছার রহমান ও সুলতানা বেগম চরম নিরাপত্তাহীনতায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। প্রসঙ্গত, নিরাপত্তা ও বিচারের আশায় তাদের সারাদিন রাত পর্যন্ত থানায় অবস্থান করতে দেখা যায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল বলেন,আমি সোমবার জেলায় মাসিক কল্যাণসভা ও আইনশৃঙ্খলা মিটিংয়ে ছিলাম। সংশ্লিষ্ট অফিসারকে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
সাংবাদিক মহল ও এলাকার প্রবীণ নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করে বলেন, জন্মদাতা পিতা -মাতাকে নির্মম নির্যাতনের বিচার না হলে সমাজে এটি একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
৮১ বার পড়া হয়েছে