ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

ফুলবাড়ীর সৌন্দর্য বর্ধনে পৌর প্রশাসকের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন

মাসউদ রানা

দিনাজপুরের ফুলবাড়ী শহরে শোভা বর্ধনের জন্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের গাছ লাগানো হয়েছে।

২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী খনি আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভে সৌন্দর্য বর্ধনের জন্য চারপাশে ফুলের গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.ইসাহাক আলী।

সোমবার (৬অক্টোবর) দুপুরে গাছ লাগানোর জন্য ফুলবাড়ী যমুনা ব্রিজের পাশে শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক ও ইউএনও মো.ইসাহাক আলী। এ সময় সঙ্গে ছিলেন সুশাসনের জন্য নাগরিক -সুজনের নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা সহ ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
পরিদর্শনে এসে তিনি বলেন, এক সময় হয়তো আমরা থাকবো না, তখনও এই গাছগুলো থেকে ফুল, ফল ও অক্সিজেন নিয়ে প্রাণিকুল উপকৃত হবে। গাছ পরিবেশকে সুস্থ রাখে,প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বৃক্ষরাজি জীববৈচিত্রকে বৃদ্ধি করতে সাহায্য করে।
আহ্বান জানিয়ে বলেন, আসুন -প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রত্যেকে গাছ লাগাই।
প্রসঙ্গত, প্রকৃতির সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রবিবার বিকেলে ফুলবাড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে নিমগাছ, কৃষ্ণচূড়া ও জারুল ফুলের গাছ লাগানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি মো. ইসাহাক আলী উপস্থিত থেকে গাছ লাগানোর উদ্বোধন করেন।এ সময় সহযোগিতা করেন সুজন’র নির্বাহী সদস্য ও ক্যাব’র উপজেলা সভাপতি মাসউদ রানা,বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. মোসলেম উদ্দিন ও স্কাউট দল। ইতোপূর্বেও ফুলবাড়ী হাসপাতালের সামনে রাস্তার পাশে গাছ লাগানো হয়। সুশীল সমাজের প্রতিনিধি ও পরিবেশ কর্মী মাসউদ রানা বলেন, শুধু দৈহিকভাবে সুস্থ হলেই হবে না মানসিকভাবেও সুস্থ হতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের সামনেও ফুলের গাছ লাগানো হয়েছে। এটি একটি উত্তম ইবাদাত সাদাকায়ে জারিয়া যা প্রবাহমান থাকে।

ট্যাগস :
আপডেট সময় ১০:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৬৪ বার পড়া হয়েছে