ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উল্লাপাড়ায় আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে আমন ধানের ব্যাপক ক্ষতি

আবুল কালাম আজাদ

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার (১লা নভেম্বর) সকাল ৬টার দিকে শুরু হওয়া টানা বৃষ্টি ও প্রবল ঝড়ে মাঠের পর মাঠের ধান মাটিতে নুয়ে পড়ে যায়। এতে ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, “ধানের শীষ মাত্র কিছুদিন আগে বের হয়েছে, এখনো চাল পুরোপুরি পুষ্ট হয়নি। তাই ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ধান নুয়ে পড়ায় সব ধান চিটা হয়ে যাবে।”

আরেকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “খুব কষ্ট করে আবাদ করেছি। এবছর পোকার আক্রমণ বেশি হওয়ায় এমনিতেই খরচ বেড়ে গেছে। এখন বৃষ্টি ও বাতাসে সব ধান নষ্ট হয়ে গেল। এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবো, তা ভেবে আমরা দিশেহারা।”

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত বিঘা জমির আমন ধান ঝড়ো হাওয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কৃষি কর্মকর্তারা মাঠে নেমেছেন।

ট্যাগস :
আপডেট সময় ১০:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
৬৬ বার পড়া হয়েছে