ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

নবাবেরবাগে বাসে অগ্নিসংযোগ, তুরাগ নদীতে পলায়নের সময় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু

জাহিদুল আলম

রাজধানীর নবাবেরবাগ উত্তরপাড়ায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের পর তুরাগ নদী পাড়ি দিতে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় নবাবেরবাগ এলাকায় একটি চলন্ত বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন দুর্বৃত্তরা। এর মধ্যে একজন তুরাগ নদী দিয়ে সাঁতরে পালাতে গিয়ে পানিতে ডুবে যান।

খবর পেয়ে শাহআলী থানা পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, কিরনমালা পরিবহনের বাসটি বেরীবাঁধ দিয়ে মিরপুরে আসার সময় “হঠাৎ দেখি বাসে আগুন লেগে গেছে, চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। কয়েকজন দ্রুত পালিয়ে যায়, তাদের মধ্যে একজন নদীতে ঝাঁপ দেয়।”

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
৫৫ বার পড়া হয়েছে