ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ নগদ টাকা লুট ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান

কালিয়াকৈরে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ নগদ টাকা লুট ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ

জাহিদ হাসান, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কামরাঙ্গা চালা এখন যেন অপরাধীদের অভয়ারণ্য। পরিকল্পিতভাবে এক যুবককে অপহরণ, বেধড়ক মারধর, ছিনতাই ও লাগাতার চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম (২৩) অভিযোগ করে জানান, এটিএম বুথ থেকে বেতনের টাকা তুলে বাসায় ফেরার পথেই তাকে টার্গেট করে অপহরণ করা হয়।

অভিযুক্তরা হলেন পান্না (৩২), পিতাঃ মোঃ ফজলু, নারায়নপুর, রাজশাহী সৌরভ (৩০), পিতাঃ অজ্ঞাত মোঃ  শান্ত হাসান (২৪)মোঃ আদনান স্বাধীন (২৬), পিতাঃ মোঃনজরুল মোঃ রাসেল (২৫), পিতাঃ অজ্ঞাতমোঃ সজিব (২৩), পিতাঃ অজ্ঞাত মোঃ শফি (৫২), পিতাঃ অজ্ঞাত, পরিচিত বিএনপি নেতা ও( ড্রাইভার)

অভিযোগে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ৯টার দিকে কামরাঙ্গিরচালা ঢালের নিচে জনমানবহীন অন্ধকার ও পরিত্যক্ত স্থানে অটোযানে তুলে নেওয়া হয় সাইফুল ইসলামকে। সেখানে তার হাত-পা ও চোখ কাপড় দিয়ে বেঁধে এলোপাতাড়ি কিল-ঘুষিতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয়। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা নগদ ১৩ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় অপহরণকারীরা।

ভুক্তভোগীর ভাষ্যমতে, ওই রাতেই প্রাণে বেঁচে কোনো রকমে বাড়ি ফিরে প্রাথমিক চিকিৎসা নিলেও দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। পরদিন ৬ ফেব্রুয়ারি অভিযুক্তরা সরাসরি তার বাসায় হাজির হয়ে ফের প্রাণনাশের হুমকি দেয় এবং ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গুম করে হত্যা করার হুমকি দেওয়া হয়—এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে লিখিত অভিযোগে।

চরম আতঙ্কে পড়ে নিজের জীবন বাঁচাতে সাইফুল ইসলাম ধার করে ৫ হাজার টাকা এনে অপহরণকারী চক্রের হাতে তুলে দিতে বাধ্য হন। একইসঙ্গে ঘটনা কাউকে জানালে তাকে ও তার পরিবারকে নিশ্চিহ্ন করে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি নিজে ও তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই পুরো অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজির ঘটনা ঘটানো হয়েছে কথিত বিএনপি নেতা হিসেবে পরিচিত ৭ নম্বর অভিযুক্ত মোঃ শফি (ড্রাইভার)-এর নেতৃত্বে এমন গুরুতর অভিযোগ উঠে এসেছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে অপরাধ সংঘটনের বিষয়টি এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

অবশেষে ভুক্তভোগী সাইফুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এই ভয়ংকর অপহরণকারী চক্র ও তাদের কথিত নেতৃত্বদাতার বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ, খন্দকার নাসির উদ্দিন জানান, তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
১ বার পড়া হয়েছে