ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে

নিজস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ভাতের আয়োজন করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য এবং মিরপুর থানার অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান বাবুল মোল্লা।
পহেলা বৈশাখের দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে পান্তা-ভাতের সঙ্গে ইলিশ, ভর্তা ও নানা বাঙালি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।
আয়োজক বাবুল মোল্লা জানান, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটিকে ঘিরে ঐতিহ্যকে লালন এবং সকল শ্রেণির মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এমন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত থাকবে, যা সমাজে সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন এবং একসঙ্গে পান্তা-ভাত উপভোগের মাধ্যমে বাঙালির চিরায়ত সংস্কৃতির এক অনন্য চিত্র ফুটে ওঠে।

ট্যাগস :
আপডেট সময় ১২:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে