ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান

উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

এ কে আজাদ (উল্লাপাড়া) সিরাজগঞ্জ

এ কে আজাদ ( উল্লাপাড়া সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম শাহিদা খাতুন ( ২০)। তিনি উপজেলা পৌরসভার ঘাটিনা গ্রামের অন্তরা আকন্দের স্ত্রী। ১৮ এপ্রিল ( শনিবার) সকালে উপজেলার ঘাটিনা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়,  শনিবার সকালে স্বামী অন্তরা আকন্দের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায় কিল ঘুষি মেরে তাকে গুরুতর আহত করা হয়। পরে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শাহিদা খাতুন বেলকুচি উপজেলার আজুগড়া জামতৈল গ্রামের মো: সাইদুল ইসলামের মেয়ে। জানা যায়,  এক বছর পূর্বে  তাদের বিয়ে হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী অন্তরা আকন্দ বিভিন্ন অজুহাতে তাকে শারীরিক  নির্যাতন করত। ঘটনার পর থেকে স্বামী অন্তরা সহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ দিকে শনিরার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় । এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপকর জানান, প্রাথমিক তদন্তে মারধরের প্রমান পাওয়া গেছে।  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৯ বার পড়া হয়েছে