নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার

মোঃ শরিফুল মোল্লা নড়াইল জেলা প্রতিনিধি:
অবশেষে নড়াইল জেলার লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের গোপাল দত্তর বাড়িতে চাঞ্চল্যকর গরু চুরি মামলার মূল হোতা এবং সারুলিয়া গ্রামের একাধিক চুরির ঘটনার মাস্টারমাইন্ড রবিউল শরীফ (৫০), পিতা: ইউছুব শরীফ, লোহাগড়া পুলিশের হাতে গ্রেফতার!
অদ্য সন্ধা অনুমান ৭.১০ ঘটিকায় গোপন সংবাদ এর ভিক্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমানের দিক-নির্দেশনায়, নড়াইল ডিবির একটি টিম এবং লোহাগড়া থানার সাব-ইন্সপেক্টর ও উক্ত গরু চুরির মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই তারেক হোসেন এর যৌথ অভিযানে নড়াইল সদর থানাধীন সীমাখালী গ্রামস্থ রাসেল সেতুর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে উক্ত গরু চুরি মামলার মূল হোতা রবিউল শরীফ (৫০) কে গ্রেফতার করা হয়। উক্ত চুরির মামলা রুজু হবার পর গ্রেফতারকৃত আসামি রবিউল শরীফ কৌশলে নড়াইলে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো। উল্লেখ, উল্লেখিত মামলায় পূর্বেই রফিকুল ইসলাম (৩৭) এবং মামুন শেখ (২৬) নামে দুইজনকে লোহাগড়া পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






















