ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদ্মা সেতু নির্মাণের ৭ম ও ৮ম কিস্তির টাকা তুলে দিয়েছেন

নাগরিক কন্ঠ ডেক্স>>

নাগরিককন্ঠ ডেক্স >>

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদ্মা সেতু নির্মাণে গৃহীত ঋণের ৭ম ও ৮ম কিস্তির টাকা তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ চেক হস্তান্তর করছেন অর্থ সচিবের কাছে৷ বৃহস্পতিবার (২৭ জুন) গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ চেক হস্তান্তর করছেন অর্থ সচিবের কাছে৷

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ চেক হস্তান্তর করেন অর্থ সচিবের কাছে৷

পদ্মা সেতু নির্মাণে গৃহীত ঋণের ৭ম ও ৮ম কিস্তি হিসেবে ৩’শ ১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকা অর্থ মন্ত্রণালয়কে পরিশোধ করল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়৷

এদিকে জানা গেছে, চলতি মাসেই নির্ধারিত ৩২ হাজার কোটি টাকার মধ্যেই শেষ হতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্প। এ মাসেই বন্ধ হচ্ছে বাঙালির স্বপ্নের এ প্রকল্পের ফাইল।

কর্তৃপক্ষ বলছে, নদী শাসনের ঠিকাদার প্রতিষ্ঠানকে সব শেষ কিস্তি শোধ করলেও ব্যয় নির্ধারিত বাজেটের মধ্যেই থাকবে। এরইমধ্যে নদী শাসনের সুফল ভোগ করছেন পদ্মার দুপাড়ের মানুষ। চোখের সামনে এমন পরিবর্তন দেখে তাদের দাবি, পদ্মা ঘিরে সম্প্রসারিত হোক নদী বশে আনার এ প্রক্রিয়া।

২০২২ সালের ২৫ জুন স্বপ্ন যাত্রা শুরু এ সেতু দিয়ে। আর মাত্র কয়েটা দিন। এ মাসেই শেষ হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ। কাগজে কলমে মূল সেতুর কাজ শেষ হলেও চলমান ছিলো নদী শাসনের কাজ। ২০১৪ সালে চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোকে ৮ হাজার ৭০৮ কোটি টাকায় নিয়োগ দিয়েছিলো সেতু কর্তৃপক্ষ।

দুপাড়ে ১৬ কিলোমিটার নদী শাসন শেষ। গত বছরের সেপ্টেম্বরে ব্যয় একদফা বেড়ে নদী শাসনের খরচ দাড়ায় ৯ হাজার ৫৮৬ কোটি টাকা। শেষ বেলায় এসে নতুন করে আরও হাজার কোটি টাকা দাবি করে সিনোহাইড্রো।

এর আগে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, যাচাই-বাছাই শেষে বাড়তি টাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এটাই হবে পদ্মা সেতু প্রকল্পের বড় মাপের সব শেষ পেমেন্ট। তবুও প্রকল্পের মোট বাজেট ৩২ হাজার কোটি টাকার মধ্যেই থাকবে।

ট্যাগস :
আপডেট সময় ১০:২১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
১৯৮ বার পড়া হয়েছে