ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

আনুষ্ঠানিকভাবে মোহনপুর উপজেলা পরিষদে বসলেন নব-নির্বাচিত চেয়ারম্যান বকুল

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর মোহনপুরে ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন আফজাল হোসেন বকুল। এর আগে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যান ছিলেন।

গত ২৫ জুন মঙ্গলবার শপথ গ্রহণ শেষ করে তিনি উপজেলা পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করেন। এরপর তিনি জনগণকে সাথে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অফিসে বসার ঘোষনা দেন। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবনে কোন ফার্ণিচার আসবাবপত্র না থাকায় এবং বাসভবনটি বসবাসের অনুপযোগী হওয়ায় পিছিয়ে যায় দোয়া ও মোনাজাতের অনুষ্ঠান।

বাসভবন ও অফিস বসার উপযোগী করে ১৩ জুলাই (শনিবার) বেলা ১০ টার দিকে উপজেলার নতুন অডিটোরিয়াম দোয়া চাই সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।

প্রধান অতিথি ছিলেন ৫৪, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা যুবলীগের সিনিঃ সহ-সভাপতি আলমগীর মোরশেদ রনজু, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, থানা কর্মকর্তা  ওসি হরিদাস মন্ডল, বাকশিমইল ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান গনিসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ছাড়াও উপজেলা আওয়ামীলীগ,সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার কোরআনের হাফেজগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা খ ম শামসুল ইসলাম। মোহনপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া ও মোনাজাত শেষে সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুলকে উপজেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে নিয়ে যান এবং অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ আসাদুজ্জামান আসাদ গভীর নলকূপের অপারেটর নিয়োগ, আবাদ ফসলে অতিরিক্ত ফি আদায়, স্কুল, কলেজে টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য ও পুকুর খনন বন্ধ কঠোর হুশিয়ারী ছাড়াও জনসেবা পেতে যে কোন মানুষ হয়রানির মধ্যে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান।

ট্যাগস :
আপডেট সময় ১২:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে