ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা সম্পন্ন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিরপুরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

ফুলবাড়ীতে সহিংসতা প্রতিরোধে প্রশাসনের পাশে অসকসের নেতৃবৃন্দ

মাাসউদ রানা

বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়িতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মাঠে কাজ করছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দ। গতকাল বিকেলে উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা এবং সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী কর্তৃক ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরিদর্শন করেন এবং শঙ্কিতদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ফুলবাড়ি শহরে ট্রাফিকের দায়িত্ব পালনকারী স্কাউট শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা প্রদান করেন অসকস ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল এবং ফুলবাড়ি থানায় দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক ভাবে সাক্ষাত কালে তারা সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় অসকসের সভাপতি সিনিয়র ওয়ারেণ্ট অফিসার মোঃ মনজুরুল হক, সহ-সভাপতি ওয়ান্ট অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট খাইবুর রহমান চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক মো. এরশাদ হোসেন, প্রচার সম্পাদক গোলাম হোসেন, দপ্তর সম্পাদক কর্পোরাল শরিফুল ইসলাম প্রমুখ। সুশীল সমাজের নেতৃবৃন্দের মধ্যে দিনাজপুর প্রেসক্লাব ও সুশাসনের জন্য নাগরিক সুজন এবং জেলা ক্যাবের নির্বাহী সদস্য উপজেলা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি মাসউদ রানা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপডেট সময় ০৪:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে