ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীনগরে কিশোরী লাপাত্তা থানায় অপহরণের অভিযোগ শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা ভাসানী পৌষ মাসে কৃষি কাজে করণীয়-আবুল কালাম আজাদ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাষ্ট্রীয় সম্পদ পাচারের ষড়যন্ত্র : ফুলবাড়ী কয়লা খনি নিয়ে প্রেস সচিবের তথ্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট গ্রহণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি রাজধানীর শ্যামলীর শামসুল কবির পারভেজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাাসউদ রানা

বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

২০ অগাস্ট মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলবাড়ী বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড় হয়ে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানা স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা এসে এই আনন্দ র‍্যালিতে অংশ নেয়। রাজপথে নামে জনতার ঢল। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ র‍্যালিটি পরিণত হয় জনসমুদ্রে।
র‍্যালি শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মখলেছার রহমান নবাবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, জেলা বিএনপি’র সদস্য মো. মুর্তজা হক শাহ অস্টিন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শাহ্ মো. মিজানুর রহমান মিন্টু, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. সামিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতিয়ার রহমান মিন্টু, সদস্য সচিব মো. মোস্তাফিজার রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শিবলী সাদিক প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীসহ জাতীয়তাবাদী দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে নেতৃবৃন্দ আওয়ামী দুষ্কৃতিকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান। সে সঙ্গে জাতীয়তাবাদী দলের কেউ সন্ত্রাসী ও চাঁদাবাজি কাজের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ও দলীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
১২২ বার পড়া হয়েছে