ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিরপুরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার শীতউপহার বিতরণ

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহী প্রতিবেদক

রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চন্ডিপুর বিএনপি পার্টি অফিস প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে এক হাজার চারা গাছ বিতরণ করা হয়। আমেরিকান প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিঠুর সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম মিঠু বলেন,“পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে একটি সবুজ ও সুস্থ বাংলাদেশ উপহার দিতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”

কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার হামিদুল ইসলাম, সাবাজ আহমেদ, ফরিদ হোসেন, মানুম হোসেন (সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড), সাগর আহমেদ (সাধারণ সম্পাদক, ৩নং পাকুড়িয়া যুবদল)সহ স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাবাজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা ছাত্রদল ও সভাপতি, বাঘা পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবদল।
এছাড়া উপস্থিত ছিলেন জাহিদ হাসান, সাবেক সহ-সভাপতি রাজশাহী জেলা ছাত্রদল ও বাঘা উপজেলা যুবদল।ফারহান মাসুক ফাহিম (অর্ক), বাঘা উপজেলা ছাত্রদল।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষের সৃষ্টি হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
৪১ বার পড়া হয়েছে