ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

চীনা নাগরিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার,গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে চীনা নাগরিক Ren Jie-এর ছিনতাই হওয়া ডলার ও ওয়ালেট উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

(৩১ আগস্ট ২০২৫) উদ্ধারকৃত টাকা আনুষ্ঠানিকভাবে ওই চীনা নাগরিকের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট মিরপুর-১০ এলাকায় Ren Jie-এর ওয়ালেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বন্ধু বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযোগের পরই থানার একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে।

ফুটেজে শনাক্ত হওয়া সাব্বির নামে এক যুবককে গ্রেফতারের জন্য রূপনগরের চলন্তিকা বস্তিতে অভিযান চালায় পুলিশ। তাকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় ভুক্তভোগীর ডলার ও ওয়ালেট উদ্ধার করা সম্ভব হয়।

হাতের নাগালে টাকা ও ওয়ালেট ফিরে পেয়ে ভুক্তভোগী Ren Jie বাংলাদেশ পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন,
“ভিনদেশি নাগরিক নয়, সকল ভুক্তভোগীর অভিযোগকেই গুরুত্ব দিয়েই পুলিশ কাজ করে থাকে। অপরাধী যেই হোক না কেন, চোর-ছিনতাইকারীসহ সকল অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

ট্যাগস :
আপডেট সময় ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
৮৯ বার পড়া হয়েছে