ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন রাজবাড়ী দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় কালুখালীর ৮ জনের মৃত্যু করল্লা পুষ্টিকর সবজি-সরকর মো:আবুল কালাম আজাদ  মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন ৫ দিনের রিমান্ডে ধানের কাইচ থোড় অবস্থায় শিলাবৃষ্টি: ক্ষতি মোকাবিলায় করণীয় জানালেন কৃষি বিশেষজ্ঞ-আবুল কালাম আজাদ

সিরাজদিখানে জাল দলিলে জমি দখল চেষ্টা ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

সিরাজদিখান, মুন্সিগন্জ প্রতিনিধি

সিরাজদিখান মধ্যপারা ইউনিয়নের কাকালদি এলাকায় জাল দলিল সৃজন করে ভুয়া নামজারি দিয়ে জমি দখল চেষ্টা এবং হুমকি ধামকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইটালি প্রবাসী রুবেলের পরিবার।১৮ ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় কাকালদি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রুবেল উদ্দিন প্রবাসে থাকায় সম্মেলনে তার ভাই নয়ন,রাছেল এবং শ্যালক সাজিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। প্রবাসী রুবেল তার পিতা মোঃ খবির উদ্দিন হতে ওয়ারিশ এবং অনান্য ওয়ারিশগণ হতে মোট ২৮.৮৮ শতাংশ জমির মালিক হয়ে দোকান ঘর নির্মান করেন।অন্য দিকে তার ভগ্নিপতি রুবেলের বোনের ওয়ারিশ এবং অনান্য মালিকগণ হতে ক্রয় সুত্রে ২০.৪৩ শতক জমির মালিক হয়ে ভুয়া নামজারী এবং জাল দলিল সৃজন করে ৪২ শতাংশ জমির মালিকানা দাবি করে সম্পূর্ণ জমি তার দখলে নিতে চেষ্টা চালিয়ে আসছেন। জমির সকল অংশীদার হতে টাকা নিয়ে বালু ভরাট করেন মোঃ জাহাঙ্গীর আলম । রুবেলের বোন হামিদা খাতুন ওরফে আলো আক্তারের পাপ্য সম্পত্তি ২৪.৯৯ শতক হলেও স্বামী মোঃ জাহাঙ্গীর আলম কে ২৮.০৬ শতক জমি হেবা করে দেন।যা পাপ্য অংশের চেয়ে ৩.০৭ শতক বেশি।স্হানীয় ভুমি অফিসের সখ্যতায় ৩৪৬ দাগের ২৮.০৬ শতাংশ জমি নামজারি করেন জাহাঙ্গীর আলম।উক্ত নামজারীর বিরুদ্ধে আদালতে রেকর্ড সংশোধন মামলা দায়ের করেন যা চলমান।

উক্ত জাহাঙ্গীর আলম সিরাজদিখান সাব রেজিষ্ট্রি অফিসের ৪৫৫৫ নং দলিলমুলে ৩৪৬ নং দাগের মোট ৬৬ শতক জমি দাবি করেন, কিন্তু তল্লাশি শেষে উক্ত জাহাঙ্গীর এর নামে কোন দলিল না পাওয়ায় ভুয়া দলিল তৈরি এবং জালিয়াতির অভিযোগে মুন্সিগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয় যা এখনো চলমান।উক্ত জমি দখল পেতে মরিয়া জাহাঙ্গীর আলম বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছেন,এবং রাজনৈতিক কারনে লুকিয়ে থেকে তাদের দোষারোপ করছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।

ট্যাগস :
আপডেট সময় ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে