ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

কাশিমপুরে চায়না ব্যাগ কারখানায় শ্রমিক অসন্তোষ, জমি দাতার মানবিক ভূমিকায় শান্তিপূর্ণ সমাধান

আসাদুজ্জামান

গাজীপুরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় ৫ নং ওয়ার্ডে অবস্থিত ‘এ-ওয়ান’ নামক চায়না ব্যাগ তৈরির কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত চীনা নাগরিকরা নিয়মিতভাবে বাঙালি শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন।

শ্রমিকদের অভিযোগ, সামান্য প্রতিবাদ করলেই চাকরি হারানোর হুমকি দেওয়া হয়। গত ২৩ এপ্রিল এক নারী শ্রমিক লাঞ্ছনার শিকার হন বলেও দাবি করা হয়।

শ্রমিক প্রতিনিধি রোমান আহমেদ জানান, “কারখানাটি নতুন হওয়ায় এখনো কোনো কার্যকর কমপ্লায়েন্স ব্যবস্থা গড়ে ওঠেনি। আমাদের ৮ দফা দাবি কর্তৃপক্ষ না মানলে আন্দোলন চলবে।”

বিষয়টি জানাজানি হলে কারখানার জমির মালিক মোস্তাক আহমেদ দ্রুত উদ্যোগ নেন। তিনি সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দাবি-দাওয়াগুলো যৌক্তিক বলে মত দেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা এবং চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন।

মোস্তাক আহমেদের মধ্যস্থতায় কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিতে সম্মত হয় এবং লিখিতভাবে তা নোটিশ আকারে প্রকাশ করে। এরপর শ্রমিকরা কর্মস্থলে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং মোস্তাক আহমেদের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

স্থানীয়দের মতে, এই শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোস্তাক আহমেদ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১০৭ বার পড়া হয়েছে