ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা ভাসানী পৌষ মাসে কৃষি কাজে করণীয়-আবুল কালাম আজাদ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাষ্ট্রীয় সম্পদ পাচারের ষড়যন্ত্র : ফুলবাড়ী কয়লা খনি নিয়ে প্রেস সচিবের তথ্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট গ্রহণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি রাজধানীর শ্যামলীর শামসুল কবির পারভেজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত তিন মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনার তৎপরতা

টিসিবি পন্যের কালোবাজারি ও অনিয়ম রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মাসউদ রানা

টিসিবি পন্যের কালোবাজারি, ওজনে কারচুপি ও অনিয়ম রোধে টিসিবি কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ডিলারদের সাথে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বিকেলে দিনাজপুর দশমাইল টিসিবি ক্যাম্প জেলা কার্যালয়ে সচেতনতামুলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে টিসিবি ডিলারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, টিসিবি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহমুদুল হাসান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি মাসউদ রানা ।
আলোচনা সভার প্রধান আলোচক দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ডিলারদের উদ্দেশ্যে বলেন, নিম্ন ও সীমিত আয়ের অসহায় মানুষের জন্য সরকারের জনকল্যাণমুখী উদ্যোগ ভর্তূকিমুল্যে টিসিবি’র পণ্য বিতরণে যাতে কোনো ধরণের গাফিলতি, অনিয়ম, কালোবাজারি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে । সরকারের এই মহতি উদ্যোগ আপনাদের কার্যক্রমে যাতে প্রশ্নবিদ্ধ না হয় ।সবার উপর ভোক্তা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি রয়েছে । তিনি আরও বলেন, মনে রাখবেন অসহায়দের হক মেরে কেউ কখনো ভালো থাকতে পারে না । কোন না কোন ভাবে তা বেরিয়ে যাবে । পরকালেও কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে ।
আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে ক্যাব ও সুজনের প্রতিনিধি মাসউদ রানা বলেন, দ্রব্যমুল্যের এই উর্ধ্বগতির বাজারে নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা সরকারের ভতূকিমুল্যের টিসিবি পণ্য নিতে দিনের পর দিন ট্রাকের অপেক্ষায় থাকে ! সেই পণ্য চোরাকারবারিদের মাধ্যমে কালোবাজারে যাচ্ছে । ওজনেও কারচুপি করা হচ্ছে ।এমন নানা অনিয়ম অস্বীকার করার সুযোগ নেই । তাই টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা আনতে হবে । সেবার মানসিকতা নিয়ে অসহায়দের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে ।টিসিবি’র কার্ড বিতরণেও অনিয়ম ও স্বজনপ্রীতি হচ্ছে । সে দিকেও কর্তৃপক্ষকে নজর দিতে হবে ।
সভাপতির বক্তব্যে টিসিবি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, জনবহুল এলাকায় টিসিবির কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে । এজন্য ডিলারদের সেবার মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে । তিনি বলেন, কারো বিরুদ্ধে অসচ্ছতার অভিযোগ পাওয়া গেলে তাদের ডিলারশীপ বাতিলের চিন্তা করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি ।
এসময় টিসিবি ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোয়ার হোসেন হালিমা ট্রেডারর্স, কামরুজ্জামান কামাল ট্রেডার্স, আসাদ আলম শাহরিয়ার ট্রেডার্স, মাহফুজুল হক মা ট্রেডার্স, মো.আলম মেসার্স জাহাঙ্গীর স্টোর, মো. সিরাজুল ইসলাম সুমনা স্টোর, মো. সাজু মেসার্স লিমা ট্রেডার্স, মো. সাদেকুর রহমান মেসার্স জাওয়াল স্টোর, কানাইলাল কুন্ড ট্রেডার্স, মো. রেজওয়ানুল হক রাহাদ বিসমিল্লাহ স্টোর, মো. নুরুজ্জামান মেসার্স রিয়া এন্টার প্রাইজ, আব্দুল বাতেন আশরাফ মুদি, নিতাই প্রমুখ।

ট্যাগস :
আপডেট সময় ০৩:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
৭৪ বার পড়া হয়েছে