ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতৃত্বে জুলাই আন্দোলনের গ্রাফিতি ঢেকে রাখা ফেস্টুন-ব্যানার অপসারন

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন গ্রাফিতি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দৃশ্যমান থাকলেও, কিছু সংগঠনের লাগানো ব্যানার ও ফেস্টুনে তা ঢাকা পড়ে গেছে । এ অবস্থায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ আজ শনিবার সকাল থেকে গ্রাফিতির উপর লাগানো এসব ব্যানার ও ফেস্টুন সরিয়ে দেওয়ার অভিযান শুরু করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও গুম-নিপীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে দেয়ালচিত্র ও গ্রাফিতি আঁকা হয়েছিল। অথচ সেগুলোর উপর নানা ধরনের ফেস্টুন ও ব্যানার টানিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারা বলেন, ইতিহাস মুছে ফেলার এই অপচেষ্টা সফল হবে না।

দলীয় ব্যানার, ফেস্টুন অপসারণের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন – আমরা সকল দলেরই ব্যানার ফেস্টুন সরিয়ে দিচ্ছি এবং নিজের সংগঠনের ব্যানার ফেস্টুন সরানোর বিষয়ে আমরা বিব্রত হচ্ছি না।

ছাত্রদল নেতারা আরও জানান, এই কর্মসূচি যতদিন পর্যন্ত এগুলো পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত চলবে। এতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, “এই গ্রাফিতিগুলো আমাদের আত্মত্যাগের ইতিহাস বহন করে। এগুলো ঢেকে রাখা মানে ইতিহাস মুছে ফেলার চেষ্টা, যা আমরা হতে দেব না।”

কর্মসূচিটির নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড এবং থানা ইউনিটের নেতৃবৃন্দ।

এ কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা ও ইতিহাস আবারও জনমানুষের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

ট্যাগস :
আপডেট সময় ১০:৩৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
১৮৪ বার পড়া হয়েছে