ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

নড়াইলে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) উদ্বোধন

মো:শরিফুল মোল্লা

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হবে। নড়াইল সদর থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) উদ্বোধন করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়। এখন থেকে নড়াইল জেলার চার থানায় সাধারণ জনগণ অনলাইনে জিডি করতে পারবে।

অনলাইন জিডি উদ্বোধন করার ফলে সাধারণ মানুষ এখন খুব সহজেই এই সেবা ব্যবহার করে হুমকি, হারানো, পারিবারিক দ্বন্দসহ এসব বিষয়েও ঘরে বসেই থানায় জিডি করা যাবে বা প্রাপ্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে পুলিশের কাছে তথ্য জানাতে পারবে। অনলাইন জিডি করার জন্য প্রথমে গুগোল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি” নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনে জিডি করা যাবে। এই পদ্ধতিতে জিডি করার ফলে জনগণের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং পুলিশও দ্রুত সেবা প্রদান করতে পারবে এবং জনগনের ভীতি দুর হবে। জিডি এন্ট্রি করার পর জিডির তদন্তকারী অফিসার যিনি হবেন তার নাম ও ফোন নম্বর এসএমএস এর মাধ্যমে সেবা গ্রহনকারীর মোবাইলে জানানো হবে।

এছাড়াও, এই অনলাইন জিডি সিস্টেমের মাধ্যমে মানুষ তার আবেদন করা জিডির অবস্থা অর্থ্যাৎ ড্রাফট তদন্তাধীন ও নিস্পত্তি কোন অবস্থায় আছে তা জানতে পারবে ঘরে বসেই।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
১১৩ বার পড়া হয়েছে