ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে ব্লেট দিয়ে গলা কেটে সাবেক স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ লোহাগড়ায় ডিবি কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১ সাংবাদিক কে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার হুমকি কোটি টাকা নিয়ে লাপাত্তা আবাসন ব্যবসায়ী হায়দার আলীর সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফার্মেসী ব্যবসায়ীসহ দুইজনকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

দেশের জনগনের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি

এস এম জীবন

বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (০৩ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তিনি।

সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তোমরাই বাংলাদেশের সম্ভাবনাময় মুখ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার।

তিনি বলেন, প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা আর তোমাদের বিচক্ষণতাই তৈরি হবে আগামীর বাংলাদেশ। এই দেশের জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

এর আগে সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।

এ সমাবেশে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৩৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
১২০ বার পড়া হয়েছে