ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা ভাসানী পৌষ মাসে কৃষি কাজে করণীয়-আবুল কালাম আজাদ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাষ্ট্রীয় সম্পদ পাচারের ষড়যন্ত্র : ফুলবাড়ী কয়লা খনি নিয়ে প্রেস সচিবের তথ্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট গ্রহণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি রাজধানীর শ্যামলীর শামসুল কবির পারভেজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত তিন মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনার তৎপরতা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে “৩৬” জুলাই উদযাপন অনুষ্ঠানে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ১৭ মিনিটে মঞ্চের পাশে থাকা একটি স্পিকারের তারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কিছু বেলুনে।

এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পরপরই মঞ্চ থেকে অনুষ্ঠান সঞ্চালকরা মাইকে ঘোষণা দিয়ে দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।

একজন সঞ্চালক বলেন, স্পিকারের তারে আগুন লেগেছে। আয়োজকদের অনুরোধ করছি, দয়া করে বিষয়টি দেখুন।
কিছু বেলুনেও আগুন লেগেছে। সবাই শান্ত থাকুন। ভয় পাওয়ার কিছু নেই।
আয়োজক ও স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিকভাবে মঞ্চ এলাকা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ১০ জন আহত হয়েছেন। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক” দৈনিক নাগরিক কন্ঠকে” বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্টেজের সামনে বেলুনে আগুন ধরে যায়। তবে আগুন দ্রুত নিভে যায়, আমাদের নির্বাপন করতে হয়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম উপস্থিত আছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রথমে আটজন হাসপাতালে আসেন। পরে এ সংখ্যা বাড়তে থাকে।

ট্যাগস :
আপডেট সময় ১০:০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
৫০ বার পড়া হয়েছে