ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পৌষ মাসে কৃষি কাজে করণীয়-আবুল কালাম আজাদ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাষ্ট্রীয় সম্পদ পাচারের ষড়যন্ত্র : ফুলবাড়ী কয়লা খনি নিয়ে প্রেস সচিবের তথ্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট গ্রহণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি রাজধানীর শ্যামলীর শামসুল কবির পারভেজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত তিন মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনার তৎপরতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর অভিনন্দন বার্তা গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী মজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত এলাকাবাসী–কমিটির গঠনমূলক আলোচনায় মিরপুর পল্লবীর ডি ব্লক ঈদগাহ মাঠ

কালুখালী প্রেসক্লাবে অতিরিক্ত আইজিপির মতবিনিময়

মো:মিজানুর রহমান

রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও কালুখালীর কৃতি সন্তান খোন্দকার রফিকুল ইসলাম। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালুখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম মণ্ডল। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক কায়সার আলী।

প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর নাসির উদ্দিন মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো.জাহেদুর রহমান, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মণ্ডল ও প্রেসক্লাবের সদস্য সচিব আবু সাঈদ মোল্লা নিলু প্রমুখ।

অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি কালুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত হলে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিরিক্ত আইজিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
৫৯ বার পড়া হয়েছে