ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উল্লাপাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ স্টেশন বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পঞ্চক্রোশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম টিপু। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদলের সদস্য সচিব রাউফুল ইসলাম

সভায় উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক ফকির, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মঈন শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, এবং উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র ও স্বাধীনতার শক্ত ভিত্তি স্থাপন করেছে।

আগামী ২৭ অক্টোবর দিনব্যাপী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সব কর্মসূচিকে সফল করতে সকল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

ট্যাগস :
আপডেট সময় ১০:২৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
৬৩ বার পড়া হয়েছে